গেমিং ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ডিসকর্ডে নতুন একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে। সার্ভারের সুরক্ষায় মডারেটরদের জন্য অটোমড ফিচার চালু করা হবে। কোনো আপত্তিকর বা আক্রমণাত্মক মেসেজ পোস্ট হওয়ার আগে এটি স্বয়ংক্রিয়ভাবে সেগুলো শনাক্ত করবে এবং বন্ধ করবে। খবর এনগ্যাজেট।

ফিচারটি ব্যবহারের মাধ্যমে অ্যাডমিন ও মডারেটররা নির্ধারিত কিছু শব্দের তালিকা করতে পারবেন। যেগুলো ডিসকর্ড খুঁজবে। উদাহরণস্বরূপ, অটোমড চালুর মাধ্যমে বটস সেফগার্ডস চালু করা একজন ব্যবহারকারীকে ভয়েস চ্যানেলে যোগদান ও মেসেজ পাঠানো থেকে বিরত রাখা যাবে। মেসেজে যদি কেউ আপত্তিকর কোনো মেসেজ লিখে, এ সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানানোর জন্য টুলটি ব্যবহার করা যাবে।

ডিসকর্ড তিনটি তালিকা তৈরি করেছে। যেখানে নির্দিষ্ট কিছু আপত্তিকর শব্দ ও বাক্য রয়েছে। মডারেটররা তালিকায় তিনটি অতিরিক্ত ফিল্টার যুক্ত করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে অটোমড ফিচারটি শুধু কমিউনিটি সার্ভারের জন্য উন্মুক্ত করা হবে। অটোমডের পাশাপাশি ডিসকর্ড অ্যাডমিনদের জন্য আরো দুটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে। প্রথমটি হচ্ছে সুনির্দিষ্ট হাব। যেখানে অভিজ্ঞদের বিভিন্ন লেখা থাকবে।

হাবের বিষয়ে ডিসকর্ড জানায়, যদি কেউ মডারেটর হিসেবে প্রথম কাজ শুরু করে তাহলে কমিউনিটি রিসোর্সেস পেজ থেকে যেকোনো পর্যায়ের জন্য সহযোগিতা পাওয়া যাবে। আরেকটি সুবিধা হচ্ছে, ডিসকর্ডের কর্মীদের পরিচালিত সুনির্দিষ্ট অ্যাডমিন কমিউনিটি সার্ভার। প্লাটফর্মটি জানায়, বিভিন্ন সার্ভারের মডারেটররা এখানে একে অন্যের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে পারবেন। এগুলো ছাড়াও ডিসকর্ড শিক্ষামূলক ইভেন্ট ও সংবাদ শেয়ারের বিষয়েও কাজ করছে।

সম্প্রতি ডিসকর্ড তাদের প্রিমিয়াম সদস্যপদের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২০২১ সালের শেষে প্রতিষ্ঠানটি একটি মনিটাইজেশন টুল বাজারে উন্মোচন করে। চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আরো ব্যবহারকারীকে এটি ব্যবহারের সুবিধা দেয়া হবে।