যুক্তরাষ্ট্রে নতুন একটি এআই গবেষণা কেন্দ্র চালু করেছে এলজি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আন আর্বরে গতকাল চালু হয়েছে গবেষণা কেন্দ্রটি। দেশের বাইরে এলজি এআই রিসার্চের এটি প্রথম কোনো শাখা। ইউনিভার্সিটি অব মিশিগানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের অধ্যাপক লি হং-লাকের নেতৃত্বে পরিচালিত হবে গবেষণা কেন্দ্রটি। মিশিগানে এলজির এআই গবেষণা কেন্দ্রটিতে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং, থ্রিডি সিন, এআই এথিকসসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হবে। কোরিয়া হেরাল্ড
যুক্তরাষ্ট্রে এলজির এআই গবেষণা কেন্দ্র চালু
যুক্তরাষ্ট্রে নতুন একটি এআই গবেষণা কেন্দ্র চালু করেছে এলজি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আন আর্বরে গতকাল চালু হয়েছে গবেষণা কেন্দ্রটি। দেশের বাইরে এলজি এআই রিসার্চের এটি প্রথম কোনো শাখা।









