প্রায় ২ হাজার কোটি ডলারে ডিজাইন সফটওয়্যার প্রতিষ্ঠান ফিগমাকে কিনছে অ্যাডোবি। নগদ অর্থ ও স্টকের বিনিময়ে ফিগমাকে কেনার ঘোষণা দিয়েছে মার্কিন কম্পিউটার সফটওয়্যার প্রতিষ্ঠানটি। অ্যাডোবি বলেছে, চলতি বছর ফিগমার প্লাটফর্মে নিজস্ব সফটওয়্যারে কিছু বৈশিষ্ট্য, যেমন—চিত্র, ফটোগ্রাফি ও ভিডিও প্রযুক্তি যুক্ত করা হবে। ২০১২ সালে ক্লাউডভিত্তিক ডিজাইন সফটওয়্যার ফিগমা প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে কোম্পানিটির বাজারমূল্য ছিল ১ হাজার কোটি ডলার। সিএনবিসি
২ হাজার কোটি ডলারে ফিগমাকে কিনছে অ্যাডোবি
প্রায় ২ হাজার কোটি ডলারে ডিজাইন সফটওয়্যার প্রতিষ্ঠান ফিগমাকে কিনছে অ্যাডোবি। নগদ অর্থ ও স্টকের বিনিময়ে ফিগমাকে কেনার ঘোষণা দিয়েছে মার্কিন কম্পিউটার সফটওয়্যার প্রতিষ্ঠানটি।










