জার্মানিতে ইন্টারনেট পরিষেবা দেয়া প্রতিষ্ঠান ডয়চে টেলিকমের সঙ্গে প্রতিযোগিতায় নামতে নতুন নেটওয়ার্ক চালু করেছে ভোডাফোন ও অ্যালটিস। ৭০০ কোটি ডলার ব্যয়ে এ নেটওয়ার্ক পরিষেবা বা কোম্পানি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশটিতে ৭০ লাখ নাগরিককে নেটওয়ার্ক সুবিধার আওতায় আনবে কোম্পানিটি। দেশটিতে নতুন গ্রাহকদের কাছে দ্রুত ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দিতে ভোডাফোনের সঙ্গে কাজ করবে জিওডেসিয়ারের অঙ্গপ্রতিষ্ঠান অ্যালটিস। —রয়টার্স