টেক্সাসে চিপ কারখানা স্থাপনে ১৯ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্যামসাং। এজন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুত কর রেয়াত সুবিধার জন্য আবেদন করেছে তারা। টেক্সাস কর্তৃপক্ষের কাছে পাঠানো আবেদনের নথির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। টেক্সাসে আগে থেকেই স্যামসাংয়ের একটি চিপ কারখানা ছিল। সম্প্রতি নতুন করে আরেকটি কারখানা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানাটি ৯০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। রয়টার্স
টেক্সাসে চিপ কারখানা স্থাপনে কর রেয়াতের আবেদন স্যামসাংয়ের
টেক্সাসে চিপ কারখানা স্থাপনে ১৯ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্যামসাং। এজন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুত কর রেয়াত সুবিধার জন্য আবেদন করেছে তারা।










