চিপ প্রস্তুতকারক মার্ভেল টেকনোলজি ইনকের প্রত্যাশা চলতি বছর ওপেন এআইয়ের আয় দ্বিগুণ হবে। মার্ভেল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় চিপ কোম্পানি হয়ে উঠছে, যারা দীর্ঘদিন যুগান্তকারী প্রযুক্তি বিষয়ে কাজ করছে। খবর রয়টার্স।
চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ওয়াল স্ট্রিটের প্রথম প্রান্তিকের আয়ের লক্ষ্যমাত্রাকেও পেছনে ফেলেছে। আর এর মধ্যে মার্ভেলের শেয়ার ১৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৫৭ দশমিক ৯৬ শতাংশে গিয়ে পৌঁছেছে। এর পরপরই এনভিডিয়া ঘোষণা করেছে তাদের প্রান্তিকওয়ারি আয় লক্ষ্যমাত্রা বাজার পরিসংখ্যান থেকে ৫০ শতাংশ বেশি।
মার্ভেলের সিইও ম্যাট মুরফি বলেন, ‘জেনারেটিভ এআই নতুন সব অ্যাপ্লিকেশনকে খুব দ্রুত পরিচালনা করছে এবং ক্লাউড গ্রাহকদের বিনিয়োগ অগ্রাধিকার খুব দ্রুত বদলে দিচ্ছে।’
ওপেনএআইয়ের মালিকানাধীন চ্যাটজিপিটির দ্রুত সফলতা অ্যালফাবেট ইনক এবং মাইক্রোসফট করপোরেশনের মতো টেক জায়ান্টদের আরো বেশি জেনারেটিভ এআই তৈরি করার বিষয়ে আগ্রহী করছে, যেখানে মানুষের মতো কথোপকথনে যুক্ত হওয়া যাবে এবং জোক থেকে শুরু করে কবিতা পর্যন্ত সবকিছু তৈরি করা যাবে।










