আফ্রিকার দেশ বতসোয়ানায় প্রথমবারের মতো ফাইভজি নেটওয়ার্ক চালু করেছে ফ্রান্সের টেলিকম গ্রুপ অরেঞ্জ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশ নতুন নেটওয়ার্কের আওতায় থাকবে। এর মধ্যে দেশটির বড় দুটি শহর গ্যাবোরন ও ফ্রান্সিসটাউনের বাসিন্দারাও রয়েছে। আগামী বছরের শুরুতে দেশটির অন্যান্য শহরেও নেটওয়ার্কের পরিধি বাড়ানো হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। এশিয়া ও ইউরোপের বেশকিছু অঞ্চল ফাইভজি নেটওয়ার্কের সুবিধা পেলেও আফ্রিকা সেদিক থেকে এখনো অনেক পিছিয়ে। গিজচায়না