আগামী ২০ সেপ্টেম্বর এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রযুক্তির সম্মেলন অনুষ্ঠিত হবে। জিফোর্সের বিশেষ সম্প্রচারের পাশাপাশি টুইচ ও ইউটিউবেও স্ট্রিম করা হবে। এ সম্মেলনে আরটিএক্স ৪০ সিরিজের গ্রাফিকস কার্ড উন্মোচন করতে পারে এনভিডিয়া। সম্মেলনের প্রচারণায় প্রতিষ্ঠানটি জিফোর্স আরটিএক্সের লোগো ব্যবহার করেছে। এর আগে ক্রিপ্টোকারেন্সি বাজারে ধস নামার পর বিশ্বে ৩০ সিরিজের জিপিইউর সরবরাহ ও দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে। এনগ্যাজেট