মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের জন্য নতুন ব্রডকাস্ট টুল চ্যানেলস চালু করেছে মেটা। টুলটি প্লাটফর্মটিকে একটি প্রাইভেট ব্রডকাস্টিং মেসেজিং পণ্যে রূপান্তর করবে বলে দাবি জানিয়েছিল কোম্পানিটি। সিঙ্গাপুর ও কলম্বিয়ার ব্যবহারকারীরা প্রথম চ্যানেলস ফিচারটি ব্যবহার করতে পারবে। কয়েক মাসের মধ্যে টুলটি সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে বলে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে। টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের শখের বিষয়, স্পোর্টস টিম ও অন্যান্য বিষয়ের আপডেট অনুসরণ করতে পারবে। রয়টার্স