মেশিন লার্নিং প্লাটফর্ম স্পেল অধিগ্রহণ করতে যাচ্ছে অনলাইন ডিসকাশন ফোরাম রেডিট। তবে অধিগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত অর্থের পরিমাণের বিষয়ে কিছু জানা যায়নি। ২০১৬ সালে ফেসবুকের (বর্তমান মেটা) সাবেক ইঞ্জিনিয়ার সেরকান পিয়ানটিনো স্পেলের কার্যক্রম শুরু করে। অধিগ্রহণের মধ্যে স্পেল নতুন করে বাণিজ্যিক কোনো সম্পর্ক স্থাপন করবে না। এর পরিপ্রেক্ষিতে কিছু সদস্য রেডিটে চলে যাবে এবং সেখানে বিজ্ঞাপন স্থাপন ও কমিউনিটি নিরাপদ রাখাসহ বেশকিছু এমএল প্রকল্পে কাজ করবে। গ্যাজেটসনাউ