যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিয়ন্ত্রণের কিছু পথ থাকা দরকার বলে মনে করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। টুইটার ও ফেসবুকের মতো প্লাটফর্মের জন্য লাইসেন্স বা সোশ্যাল মিডিয়া কোম্পানি থাকা প্রয়োজন বলে জানান তিনি।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিনেটর লিন্ডসে গ্রাহাম এ বিষয়ে কিছু কাজ করছেন। তবে সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তার এ কাজে সহায়তা করছে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও রিপাবলিকান সিনেটর জোশ হাওলি।
সেখানে বলা হয়, টুইটারের নিরাপত্তা ত্রুটির বিষয়ে এক শুনানিতে গ্রাহাম বলেন, আন্তর্জাতিকভাবে শক্তিশালী হতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানগুলো কী করতে পারবে এবং কী করতে পারবে না সে বিষয়ে বিধিনিষেধ থাকা উচিত। এ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে ফেডারেল ট্রেড কমিশনের নিয়ন্ত্রক টুলবক্সে কিছু সরঞ্জাম রয়েছে বলেও জানান এ মার্কিন সিনেটর।
লিন্ডসে গ্রাহাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নেই। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। এ সময়ে তিনি উদাহরণ হিসেবে বলেন, গাড়ি চালাতে বা আবাসন খাতে ক্রয়-বিক্রয়ে লাইসেন্স দরকার হয়। সেদিক থেকে এ প্রতিষ্ঠানগুলো পরিচালনায় লাইসেন্স প্রয়োজন রয়েছে।










