প্রায় দুই দশক পর এনভিডিয়ার সঙ্গে সম্পর্কের অবসান ঘটাল ইভিজিএ। পাশাপাশি প্রতিষ্ঠানটি গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উৎপাদন ও সরবরাহ বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে বলে ডিজিটাল ট্রেন্ডস প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। খবর টেকটাইমস।
ভবিষ্যতে কোন পণ্য বাজারজাত করা হবে সে-সংক্রান্ত তথ্য আড়ালের পাশাপাশি সহযোগী বা অংশীদারদের সঙ্গে আলোচনা না করে জিপিইউর দাম কমিয়ে দেয়ার জন্য এনভিডিয়াকে অভিযুক্ত করেছে ইভিজিএ। এছাড়া প্রতিষ্ঠানটি তাদের ফাউন্ডারস এডিশন মডেলগুলোও অনেক কম দামে বিক্রি করেছে। যে কারণে ইভিজিএ তার আরটিএক্স ৩০৮০, ৩০৯০ ও ৩০৯০ টিআই বিক্রিতে কয়েকশর বেশি ডলার হারিয়েছে।
ইউটিউবে গেমার নেক্সাস নামের একটি চ্যানেলে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। ইভিজিএর নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু হান এনভিডিয়ার সঙ্গে কাজ করার বিষয়টিকে জটিল বলে জানিয়েছেন। নেক্সাস, স্টিভ বার্কের মতো গেমারদের হোস্ট প্রতিষ্ঠান এ সিদ্ধান্ত নেয়ার পেছনে আরো কিছু কারণের কথা উল্লেখ করেছে, যার মধ্যে একটি হচ্ছে মাইনিংয়ের হার কমিয়ে দেয়া। এসব কারণে ইভিজিএ গ্রাফিকস কার্ডের বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।










