মার্চে চীনে বাজারজাতের পর এবার ইউরোপের বাজারে মেট এক্স৩ ডিভাইস উন্মোচন করল হুয়াওয়ে। প্রথম ঘোষণার পর চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানটি মে মাসের দ্বিতীয় সপ্তাহে ডিভাইসটি বাজারজাতের কথা জানিয়েছিল। খবর গিজমোচায়না।
মেট এক্স৩ ফোল্ডেবল সেলফোন সিরিজের মধ্যে নতুন সংযোজন। প্রযুক্তিবিদদের মন্তব্য, এটি বাজারে থাকা স্যামসাং গ্যালাক্সি জে ফোল্ড ৪-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। ডিভাইসটিতে ৭ দশমিক ৮৫ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেয়া হয়েছে। এটি একটি ওএলইডি প্যানেল। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও কভার হিসেবে ৬ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে।
মেট এক্স৩-এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসেবে রয়েছে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটিতে ৪ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তি রয়েছে। সেলফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা ও সামনে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয়া হয়েছে।
অন্যান্য ফিচারের মধ্যে এ ডিভাইসে স্যাটেলাইট কানেক্টিভিটি, আইপিএক্স৮ ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। এর ওজন ২৩৯ গ্রাম। বন্ধ অবস্থায় এর পুরুত্ব ১১ দশমিক ৮ মিলিমিটার ও ভাঁজ খোলা অবস্থায় ৫ দশমিক ৩ মিলিমিটার। ডিভাইসটির পেরিস্কোপ জুম লেন্সে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), এনএফসি, ডুয়াল স্টেরিও স্পিকার ও ব্লুটুথ ভার্সন ৫ দশমিক ২ রয়েছে।
চীনের বাজারে ১ হাজার ৯০০ ডলার বা ১ হাজার ৭০০ ইউরো মূল্যে ডিভাইসটি বাজারজাত করা হয়েছে। তবে ইউরোপের বাজারে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ১৯৯ ইউরো এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৩৯৯ ইউরো।










