বৈদ্যুতিক গাড়ি টেসলা ও প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্সের মালিক ইলোন মাস্কের কাছে সমালোচনামূলক চিঠি পাঠানোয় কয়েকজন কর্মীকে অব্যাহতি দিয়েছে স্পেসএক্স। তবে মোট কতজনকে ছাঁটাই করা হয়েছে সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি। এক ই-মেইল বার্তায় স্পেসএক্সের প্রেসিডেন্ট বলেন, অনুসন্ধানের মাধ্যমে চিঠি পাঠানোর সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। স্পেসএক্সের এক্সিকিউটিভদের কাছে পাঠানো চিঠিতে মাস্ককে প্রতিষ্ঠানের জন্য বিভ্রান্তিকর ও বিব্রতকর হিসেবে উল্লেখ করা হয়েছিল। রয়টার্স
সমালোচনামূলক চিঠি পাঠানোয় স্পেসএক্সের কর্মী ছাঁটাই
বৈদ্যুতিক গাড়ি টেসলা ও প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্সের মালিক ইলোন মাস্কের কাছে সমালোচনামূলক চিঠি পাঠানোয় কয়েকজন কর্মীকে অব্যাহতি দিয়েছে স্পেসএক্স। তবে মোট










