ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে স্পেশাল অপারেশন নামে রাশিয়ার হামলার পর থেকে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ভিডিও অপসারণ করেছে ইউটিউব। সম্প্রতি দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এনগ্যাজেট।

সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, সহিংসতা সম্পর্কিত নীতিমালা ভঙ্গ করায় অধিকাংশ ভিডিও অপসারণ করা হয়েছে। যা কনটেন্ট নির্মাতাদের আক্রমণের ঘটনাকে অস্বীকার বা তুচ্ছ করা থেকে বিরত রাখে। এর মাধ্যমে ইউটিউব এনফোর্সমেন্ট কার্যক্রম বন্ধ না করলেও নয় হাজারের বেশি চ্যানেল বন্ধ করে দিয়েছে। এর মধ্যে একটি চ্যানেল ক্রেমলিনের প্রবীণ সাংবাদিক ভ্লাদিমির সলোভিভের সঙ্গে সম্পর্কিত।

ইউটিউব যেসব ভিডিও অপসারণ করেছে, তার মধ্যে বেশকিছু রাশিয়ার আগ্রাসনকে লিবারেশন মিশন আখ্যা দিয়ে প্লাটফর্মটির নীতিমালা ভঙ্গ করেছে। ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নিয়েল মোহান গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সহিংস ঘটনার জন্য আমাদের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। বিশেষ করে যেসব ঘটনা অস্বীকার করা হয় সেগুলো বন্ধে এটি প্রণয়ন করা হয়েছে।