ওকিটেলের ডব্লিউপি১৯ স্মার্টফোনটি ২৭ জুন বাজারে আসছে। বিশ্বের বৃহত্তম ফোন ব্যাটারির স্মার্টফোনটির খুচরা মূল্য রাখা হয়েছে ৫৯৯ ডলার। তবে আলিএক্সপ্রেসে ২৭ জুন থেকে ১ জুলাই ফোনটি পাওয়া যাবে সর্বনিম্ন ২৬৯ ডলারে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ২১ হাজার এমএএইচের ব্যাটারি। একবার চার্জে যা এক সপ্তাহ সচল থাকবে। রিভার্স চার্জিং ফাংশন থাকায় এটাকে মিনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। মেইন ক্যামেরায় থাকছে স্যামসাংয়ের ৬৪  মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া সনির ২০ মেগাপিক্সেলের একটি নাইট ভিশন সেন্সর রয়েছে। গিজমোচায়না