ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে বোল্ট অডিও। এটি ব্র্যান্ডটির ড্রিফট সিরিজে নতুন সংযোজন এবং মার্চে বাজারে আনা ড্রিফট প্লাসের উন্নত ভার্সন। নতুন স্মার্টওয়াচটি বোল্ট ড্রিফট প্রো নামে এসেছে। নতুন স্মার্টওয়াচটিতে স্কয়ার আকারের ডায়াল ও ডান দিকের ওপর ডিজিটাল ক্রাউন রয়েছে, যা দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো। এতে আইপি৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং রয়েছে। বোল্ট ড্রিফট প্রোতে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৩৬৮*৪৪৮ পিক্সেল ও সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিটস পিক। এতে অলয়েজ অন ডিসপ্লে ও পরিবর্তনযোগ্য ওয়াচ ফেস আছে। স্বাস্থ্যগত দিক থেকে বোল্ট অডিও ড্রিফট প্রোতে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর, মেন্সট্রুয়াল বা মাসিক চক্র শনাক্তকারী সেন্সর ও ঘুম পর্যবেক্ষণের ফিচার রয়েছে। ওয়্যারেবল ডিভাইসটিতে ক্রিকেট, ইয়োগা, দৌড়ানো, সাইক্লিংসহ ১২০টির বেশি স্পোর্টস মোড রয়েছে। নতুন স্মার্টওয়াচটিতে বিল্ট ইন মাইক্রোফোন ও স্পিকার, ডায়ালপ্যাড, কন্টাক্ট সিংক ফিচার, সম্প্রতি যাদের কল দেয়া হয়েছে তাদের তালিকা দেখার সুবিধা রয়েছে। স্মার্টওয়াচটিতে বিল্ট ইন মিনি গেমস, ই-কার্ডস, ক্যালকুলেটর, ফ্ল্যাশলাইট, স্মার্ট নোটিফিকেশন ও ডু নট ডিস্টার্ব (ডিএনডি) মোড রয়েছে। একবারের চার্জে ওয়াচটি ১০ দিন পর্যন্ত চলবে বলে দাবি কোম্পানিটির। বোল্ট অডিও ড্রিফটের মূল্য ১ হাজার ৯৯৯ রুপি। কালো, নীল ও ক্রিম রঙে এটি কেনা যাবে। গিজমোচায়না
অ্যামোলেড ডিসপ্লেসহ বোল্ট অডিওর ড্রিফট প্রো স্মার্টওয়াচ
ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে বোল্ট অডিও। এটি ব্র্যান্ডটির ড্রিফট সিরিজে নতুন সংযোজন এবং মার্চে বাজারে আনা ড্রিফট প্লাসের উন্নত ভার্সন।










