অবৈধ কার্যক্রম, পণ্যের নিয়ন্ত্রণসহ একাধিক কারণে প্লাটফর্মের নীতিমালা লঙ্ঘন করায় গত তিন মাসে ১১ কোটি ৩০ লাখ ভিডিও অপসারণ করেছে টিকটক। সম্প্রতি প্লাটফর্ম প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। মোট ভিডিওর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মাত্র ১ শতাংশ আপলোড করা হয়েছে। টিকটকের তথ্যানুযায়ী, স্বয়ংক্রিয় শনাক্তকরণ টুল ব্যবহারের কারণে কোনো ভিডিওর বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের আগেই ৯৬ শতাংশ অপসারণ করা হয়েছে। টেকটাইমস
তিন মাসে প্রায় সাড়ে ১১ কোটি ভিডিও সরিয়েছে টিকটক
অবৈধ কার্যক্রম, পণ্যের নিয়ন্ত্রণসহ একাধিক কারণে প্লাটফর্মের নীতিমালা লঙ্ঘন করায় গত তিন মাসে ১১ কোটি ৩০ লাখ ভিডিও অপসারণ করেছে টিকটক।










