উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তির চিপের সরবরাহ চেইন শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী জাপান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিয়েছে দুই দেশের সরকার। নিক্কেই এশিয়ার খবরে বলা হয়, ২ ন্যানোমিটার কিংবা তার চেয়েও অগ্রসর চিপ তৈরিতে জাপান ও যুক্তরাষ্ট্র একে অন্যকে সহায়তা করবে। এছাড়া চীনের কাছে প্রযুক্তি চুরি ঠেকাতে তারা একসঙ্গে কাজ করবে বলেও জানান। সেমিকন্ডাক্টর শিল্পে তাইওয়ান ও অন্যান্য সরবরাহকারী দেশের ওপর নির্ভরশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে শীর্ষ দুই অর্থনীতি। নিক্কেই এশিয়া
উন্নত চিপে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী জাপান-যুক্তরাষ্ট্র
উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তির চিপের সরবরাহ চেইন শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী জাপান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিয়েছে দুই দেশের সরকার।










