স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সঙ্গে আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে এ বিভাগে বিশ্বের প্রথম স্মার্টফোনের খেতাব পেয়েছে জিটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা। সম্প্রতি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনটি বাজারে উন্মুক্ত করা হয়েছে। খবর গিজমোচায়না।
জিটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা স্মার্টফোনটিতে ৬ দশমিক ৮১ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ২৪৮০X১১১৬ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে শতভাগ ডিসিআই-পিথ্রি কালার গ্যামট, ১০বিট কালার ও ৪০০ পিক্সেল ডেনসিটি রয়েছে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা এরিয়াতেও এটি বিদ্যমান। নিরাপত্তার জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটির অন্যতম উল্লেখযোগ্য দিক এর সম্মুখের ডিজাইন। ডিভাইসে কোনো পাঞ্চ হোলে বা নচ ব্যবহার করা হয়নি।
অ্যাক্সন ৪০ আল্ট্রা স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ মোবাইল প্লাটফর্ম প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরের সঙ্গে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআরফাইভ র্যাম ও ১ টেরাবাইট ইউএফএস ৩.১ স্টোরেজ ব্যবহার করা যাবে। অ্যাক্সনের ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ এবং এমআইফেভর ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে।
অ্যাক্সন ৪০ আল্ট্রা স্মার্টফোনে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলেও ফ্ল্যাগশিপ হিসেবে এতে ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। তাপ নিরোধনে ডিভাইসে ভিসি লিকুইড কুলিং ইউনিট রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে মোবাইল ফোনটিতে ডিটিএস আল্ট্রা সাপোর্টযুক্ত ডুয়াল স্পিকার ও একটি এক্স-এক্সিস লিনিয়ার মোটর রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভার্সন ৫.২, ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস, এনএফসি ও ইউএসবি-সি পোর্ট রয়েছে।
জিটিই অ্যাক্সন ৪০ আল্ট্রাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন যুক্ত ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এরপর ৬৪ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও সবশেষে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনের সম্মুখে ১৬ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে। বাজারে কালো ও ধূসর রঙে স্মার্টফোনটি চীনে পাওয়া যাবে। এর ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৪৩ ডলার, ১২+২৫৬ জিবির দাম ৭৮৮ ডলার, ১২+৫১২ জিবির দাম ৮৬২ এবং ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ৮৫ ডলার।









