চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি ১১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ কোটি ১২ লাখ ইউনিট। ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকের পর যা সর্বনিম্ন। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দ্বিতীয় প্রান্তিকে পিসি বিক্রি নয় বছরের সর্বনিম্নে নেমে আসার পেছনে প্রধান ভূমিকা ছিল চীনের সাংহাই ও কুনশানে দুই মাসব্যাপী লকডাউন। এতে পিসি খাতের সরবরাহ চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনা লকডাউনে কোয়ান্টা, কমপ্যাল ও উইস্ট্রনের মতো প্রধান ল্যাপটপ সরবরাহকারী ব্র্যান্ড সবচেয়ে ধাক্কা খেয়েছে।
শীর্ষ তিন ব্র্যান্ডের পিসি বিক্রি কমলেও তারা শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে। এপ্রিল-জুন প্রান্তিকে ২৪ দশমিক ৪ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষ পিসি ব্র্যান্ড লেনোভো। চীনা ব্র্যান্ডটির পিসি বিক্রি ১২ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ ইউনিট। দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এইচপি। তাদের বিক্রি কমেছে ২৭ শতাংশ। বণিক বার্তা ডেস্ক
দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ৯ বছরের সর্বনিম্নে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি ১১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ কোটি ১২ লাখ ইউনিট। ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকের পর যা সর্বনিম্ন।










