তথ্যপ্রযুক্তির যুগে বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাপ ও প্লাটফর্ম ব্যবহার করতে হচ্ছে। আবার এগুলো ব্যবহারে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্টের নিরাপত্তা পাসওয়ার্ড ব্যবহার অপরিহার্য। সেলফোনের তথ্য, ছবি, ভিডিও, রক্ষায় পাসওয়ার্ড, প্যাটার্ন অনেক কিছু ব্যবহার করা হয়। কিন্তু একবার পাসওয়ার্ড দেয়ার পর সেগুলো আর সহজে পরিবর্তন করা হয় না।

দীর্ঘ সময় পাসওয়ার্ড অপরিবর্তিত অবস্থা্য় থাকলে সেটি ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই নির্ধারিত সময় শেষে পাসওয়ার্ড পরিবর্তন করা ভালো। আর এ সময়ের বিষয়ে জানিয়েছে ক্যাসপার স্কাই।

সাইবার নিরাপত্তা সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক ব্যক্তির ৯০ দিন বা তিন মাস পর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। অর্থাৎ এ সময় পর মোবাইল, ব্যাংক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবকিছুর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এতে কেউ ব্যক্তিগত কোনো তথ্য হাতিয়ে নেয়ার সুযোগ পাবে না।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, প্রতি মাসে বা দুই মাস পর ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করে ভালো। একই পাসওয়ার্ড দীর্ঘদিন ধরে রাখলে, তা হ্যাক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা থাকলে তা লিখে রাখতে হবে।

পাসওয়ার্ড হিসেবে জন্মতারিখ, নাম, ফোন নম্বর ব্যবহার করা যাবে না। কাছের বা পরিচিত যে কেউ সহজেই এ ধরনের পাসওয়ার্ড অনুমান করে ফেলতে পারবে।