বিদ্যমান কর্মচারীর সংখ্যা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে দুই সপ্তাহের জন্য নিয়োগ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। এর আগে প্রতিষ্ঠানটি বছরের বাকি সময় নিয়োগ স্থগিতের কথা জানিয়েছিল। গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় দুই সপ্তাহের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিতের বিষয়টি জানান। তিনি বলেন, এ সময়ের মধ্যে আমরা মোট কর্মী সংখ্যা যাচাই এবং আগামী তিন মাস কী পরিমাণ নিয়োগ দিতে হবে সেটি নির্ধারণ করব। আইএএনএস
গুগলের কর্মী নিয়োগ স্থগিত
বিদ্যমান কর্মচারীর সংখ্যা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে দুই সপ্তাহের জন্য নিয়োগ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। এর আগে প্রতিষ্ঠানটি বছরের বাকি সময় নিয়োগ স্থগিতের কথা জানিয়েছিল।










