স্টিমের সঙ্গে ব্যবহারের সুবিধার্থে কন্ট্রোলারের পরিধি বাড়াচ্ছে ভালভ। এ উদ্যোগের অংশ হিসেবে নতুন বেটা আপডেটে নিনতেনদো সুইচ জয়-কন ডিভাইসের জন্য সাপোর্ট চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।
আগস্টে স্টিম ক্লায়েন্ট বেটা কমিউনিটিতে যে কয়টি ডিভাইসকে আপডেটের জন্য সংক্ষিপ্ত তালিকায় যুক্ত করা হয়েছে তার মধ্যে জয়-কন সবার ওপরে রয়েছে। এটি শুধু নিনতেনদো সুইচ জয়-কন সাপোর্টের বিষয়টিকেই নির্দেশ করে না। এছাড়া জয়-কনকে মিনি গেমপ্যাড ও সম্মিলিত ডিভাইস হিসেবে সাপোর্টে যুক্ত করা হয়েছে।
বর্তমানে শুধু স্টিম ক্লায়েন্টের বেটা ভার্সনে এ সাপোর্ট দেয়া হবে। এটি ব্যবহার করতে হলে স্টিমের সেটিংস থেকে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। সাপোর্ট চালুর পরদিন থেকে ভালভ এটি পুনরায় উন্মোচন করে। কন্ট্রোলারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যারা চেষ্টা করছে তাদের থেকে কোনো সমস্যা না পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
জুনের দিকে ভালভ নিনতেনদো সুইচ ক্ল্যাসিক কন্ট্রোলারকেও স্টিম বেটার সাপোর্ট নেটওয়ার্কে যুক্ত করেছে। পরীক্ষা শেষে জুলাইয়ের দিকে পরিষেবাটি সব ব্যবহারকারীর জন্য চালু করে দেয়। সে সময় এনইএস, এসএনইএস, সেগা জেনেসিস ও নিনতেনদো ৬৪ ওয়্যারলেস কন্ট্রোলারের জন্য এ সাপোর্ট চালু করা হয়।










