ভারতের অডিও ও ওয়্যারেবল ডিভাইসের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ভিডিওম্যাক্স। এজন্য নিজস্ব ভোক্তা কোম্পানি স্কাইবল চালুর ঘোষণা দিয়েছে। নতুন ব্র্যান্ডটি হোম অডিও সিস্টেম থেকে শুরু করে স্মার্ট অ্যাকসেসরিজ ও ভোক্তা ইলেকট্রনিক পণ্য সরবরাহ করবে। ভেঞ্চারটির বিকাশে তিন বছরে ১০০ কোটি রুপিও বিনিয়োগ করবে মালিকানা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রথম পণ্য বাজারজাতে কাজ করছে স্কাইবল। এটি মূলত হোম অডিও সিস্টেম। এর মেধ্য পার্টি স্পিকার, টাওয়ার স্পিকার, ব্লুটুথ স্পিকার, সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য রয়েছে। গিজমোচায়না