পীরে বোলে মন দিআ সুন পীরসুত।

এথ ভর্গ ঘোড়ার জান কির্মতে বহুত\

রসাঙ্গে মগদ রাজা ধার্মিক আছিল।

চৌদ ছেলে তান প্রতি এই দৈর্ব্ব দিল\

ছোলতানে বক্সাইল আপনা বেটারে।

পাঞ সৌ আসিআ ঠেকিল মোর করে\

তাহান বংসের আসি খুদ্র এাজে বিন্দু।

তপন ভূষণ মাঝে সাগরের ইন্দু\

নাছির জাইব মারা পাইবা জমিদারি।

রাজা বংশ ভঙ্গ হৈব হৈবা অধিকারি\

কিন্তু রাজার সঙ্গে তোমার হইব মহারণ।

আল্যা এ করিলে হৈবা রার্জের ভাজন\

এই খভর্ণ অশ্ব তোমা দিলুম কারণ।

মুল্লুক বিজয়ে, হৈব জানিয়া আপন\

গাজীএ বলিলা পীর কতেক বর্ত্শ্বর।

পীরে বোলে পঞ্চবিংশ জানিঅ সর্ত্যর\

...........................................

পূর্ব্বমতে স্বপ্নসত কহে পুনি পুনি।

গাজি এ কহেন্ত...সুনি\

আমি মোছলমান তুমি দেব জে ইশ্বরি।

হিন্দ সব ধারা মোছলমান নহি করি\

স্বহস্ত না দেয় পূজা ব্রাহ্মণ বোলাই।

নহেত জিনিতে রণে রাজার নাড়াই\

হেনমতে তিনবার স্বপ্ন দেখাইল।

না চাহিএ মুসলমানি দেবী এ কহিল\

প্রভাতে জাগিয়া গাজি ভাবি করতার।

ব্রার্মন বোলাই পূজা দিলা পরিষ্কার\

.......................................

হক বিচার করে গাজি বেহক ভেজিয়া।

গাজিকে বাখানে সবে জগত ভরিয়া\

ভাগ্যকর্তা সমসের গাজি মানে সর্বজনে।

পানির কুম্ভির বনের ব্যাঘ্রে সবে দোহাই মানে\

............................................

হাটবাজারে গাজি মনাদি ফেরাই।

উজন করিয়া দিল নিরেক লিখাই\

হাটে বাজারে জথ বিরাসি ওজন।

তার পাচ্ছে কহি সুন নিরেক পতন\

সেক চালি পণপণ ধান্য কাঠারাম পীতা।

মরিছ ছএ কুড়ি গোড় দুই পণ ব্রতা\

লবনের সের নেএ পণপণ বিক্রি করা।

রসুন পেয়াজ দিগ বনে গণ্ডাধরা\

কাপাসের মূল্য মাত্র পরিপণ ধার।

কলই ছএ বুড়িমাত্র মসুর দোগন পার\

বাটলা মটল কেলই মূল্য বরাবর।

মুগ আর অড়লের পরিপণ সার\

তৈল মুসের বারপণ ঘৃত চারিআনা।

গাজি এ করিয়া দিলা এইসব কার্খানা\

মধুমূল্য দুই আনা তিল তিসি য়ানা য়ানা।

সৈশ্ব কেরন তিন পণ কাছ রাম দানা\

এহা হোতে বেধকস করিতে না পারে।

অসুদ্দ না চলে কেহ গাজির যে ডরে\

.............................................

তবে গাজি ভাণ্ডার খানা কৈলা এক বাড়ি।

পাকসালা দেয়ানখানা তোষাখানা ভারি\

ভাণ্ডার খানা অধিকার আবুজে ভাণ্ডারি।

চন্দ্রমুদি তার সঙ্গে খরচ বদ্দারি\

সতেক তোলোয়া খানা জাগির করিয়া।

গাজি পালে সে সবেরে অন্যবস্ত্র দিয়া\

সুন্দিবির অন্দ হাফেজ য়ানিয়া।

কোরাণ পড়া এ পটুকান নিয়া\

হিন্দুস্তানে হোতে এক মৌলবি আনিল।

আরবি এলাম তোলয়াগণ সিখাইল\

জুগি দিয়া হোতে এক গুরুয়া ...।

লিখখেরে লিখায়ন্ত বাঙ্গলার বানি\

ঢাকা হতে মনসি আনি পরে পড়াএ।

হেন মতে নিতি সাস্ত্র এলাম সিখাএ\

দিন মৈদ্দে নিউম করিল হেনমতে।

দষ দষ দণ্ড ধরি দোভালে পড়িতে\

গাজির হুকুম হোতে নহে বেষ কম।

সময় ভূজন ইতি নিয়ম তামাম\