বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে হেরেছে ভারত। সেই ধকল কাটিয়ে না উঠতেই আবারো ব্যাটিং বিপর্যয় রোহিত শর্মার দলের। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে কিউইদের ২৫৯ রানের জবাবে ভারত অলআউট ১৫৬ রানে। ১০৩ রানের লিড তুলে নেয়া সফরকারী দলটি দ্বিতীয় দিনশেষেই দারুণ অবস্থানে। ৫ উইকেটে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে টিম সাউদির দল। দুই ইনিংস মিলে তাদের লিড এখন ৩০১।
ভারতকে দারুণ এক ভিত গড়ে দিয়েছিলেন চেন্নাইয়ের দুই অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্র অশ্বিন। সুন্দর ৫৯ রানে ৭টি ও অশ্বিন ৬৪ রানে ৩টি উইকেট নেন। যদিও ভারতের ব্যাটিং বিপর্যয়ে তাদের দুর্দান্ত প্রচেষ্টা বিফলেই যেতে বসেছে।
কিউইরাও স্পিনে ঘায়েল করে স্বাগতিক দলকে। স্পিনার মিচেল স্যান্টনার ৭টি ও গ্লেন ফিলিপস ২টি উইকেট নেন নেন। বাকি উইকেটটি নেন পেসার টিম সাউদি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া শুবমন গিল ও যশস্বী জয়সোয়াল উভয়ে করেন ৩০ রান।
টম ল্যাথামের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১৩৩ বলে ৮৬ রান করে তিনি ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে যান। সুন্দর গতকাল পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তার শিকার ৭ উইকেট।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১ নভেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।










