ফুটবল বিশ্বে অখ্যাত সিশেলসের সঙ্গে ড্রয়ের হতাশা ভুলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলংকার কলম্বোয় মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে আজ মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। মালদ্বীপের বিপক্ষে ১৮ বছর পর জয়ের স্বাদ পেল লাল-সুবজ জার্সিধারীরা।
বাংলাদেশের পক্ষে গোল করেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও তপু বর্মন। ম্যাচের ১২ মিনিটে দলকে এগিয়ে দেন বাংলাদেশ দলনায়ক। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ডিফেন্ডার তপু বর্মন। ম্যাচসেরা হয়েছেন তপু।
মালদ্বীপকে এর আগে সর্বশেষ ২০০৩ সালের সাফ গেমসে হারিয়েছিল বাংলাদেশ। এরপর লড়াইটা একপেশে বানিয়ে ফেলে দ্বীপদেশটি। মাঝে ৪ ম্যাচের সবগুলোতে হেরেছে বাংলাদেশ। অবশেষে এলো স্বস্তির জয়।
৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ১৬ নভেম্বর খেলবে
শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচে ড্র করলেই জামালরা উঠে যাবেন ফাইনালে।










