প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইশেষে ফটো ফিনিশিংয়ে তিনি জয়ী হন। আমেরিকান স্প্রিন্টার সময় নেন ৯.৭৯ সেকেন্ড। রৌপ্যজয়ী জ্যামাইকার কিশানে থম্পসনকে ০.০০৫ সেকেন্ডের ব্যবধান পেছনে ফেলে তিনি স্বর্ণ জয় করেন। যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি জিতেছেন ব্রোঞ্জ। তিনি সময় নেন ৯.৮১ সেকেন্ড।  

 

শেষ ১০ মিটারেই দুর্দান্ত লড়াই হলো এবং বিজয়ী নির্ধারণ করতে ফটো ফিনিশিংয়ের আশ্রয় নিতে হলো কর্মকর্তাদের।