আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার। সর্বশেষ গত এপ্রিলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে ম্যাচ খেলেন ধাওয়ান। ভারতের জার্সিতে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ২৬৯ ম্যাচ খেলে মোট ২৪টি সেঞ্চুরি নিয়ে তিনি অবসরে গেলেন।