নেইমারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ প্রত্যাহার করল স্পেনের কৌঁসুলিরা। ২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সেলোনায় নেইমারের দলবদলের সময় দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নেয়া হয়েছিল বলে খেলোয়াড়টিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র গঠিত হয়। তাতে খেলোয়াড়টির দুই বছরের জেল ও ১ কোটি ইউরো জরিমানার আবেদন জানানো হয়েছিল। যদিও কৌঁসুলিরা সেই অভিযোগপত্রটি বাদ দিচ্ছেন, কেননা এর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ তারা পাননি। বিবিসি
নেইমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার
নেইমারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ প্রত্যাহার করল স্পেনের কৌঁসুলিরা।










