টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরল টিম টাইগার্স। রোববার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথমে ব্যাট করে ১৫১ রানের ছোট টার্গেট দেয় বাংলাদেশ। তবে শেষটা ভালোই হলো। বোলারদের নৈপুণ্যে নাটকীয়ভাবে বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিল সাকিবরা।
এ জয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা কিছুটা হলেও টিকে রইল। অন্যদিকে বৃষ্টির আশীর্বাদ কিংবা ভাগ্যের বিড়ম্বনা কোনোকিছু দিয়েই জেতা হলো না জিম্বাবুয়ের।
বাংলাদেশের বিশ্বকাপে অভিষেকের পর কেটে গেছে ২৩ বছর, ওয়ানডে ও টি২০ মিলিয়ে হয়েছে ১৩টি বিশ্বকাপ। এতটা বছর আর এতগুলো আসর পেরিয়ে এবারই প্রথম মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম দেখার পর এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ছয়টি। ২০১৯ সালে হওয়া সর্বশেষ বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলেনি। বাকি পাঁচ আসরের কোনোটিতেই একবারের জন্যও দুই দলের দেখা হয়নি।










