অ্যান্টিগার নর্থ সাউন্ডে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম এই সিরিজে নেই। শান্তর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এটা দুই দলের ২১তম টেস্ট লড়াই। ওয়েস্ট ইন্ডিজ ১৪টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে, বাংলাদেশের জয় ৪টি। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামছে নাজমুল হোসেন শান্তবিহীন বাংলাদেশ।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুটি দল।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, আলিক আথানাজে, কেসি কার্টি, জসুয়া ডি সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস।










