ডাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার পর এবার ওয়ানডে সিরিজেও শুভসূচনা করেছে শ্রীলংকা। আজ পাল্লেকেলেতে প্রথম ওয়ানডে ম্যাচে ডিএলএস মেথডে ৫ উইকেটের জয় তুলে নেয় সিংহলিজরা। এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল চারিথ আসালঙ্কার দল।

ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় খেলা নষ্ট হওয়ার পর শ্রীলংকাকে ৩৭ ওভারে ২৩২ রানের কঠিন টার্গেট দেয়া হয়। যদিও কঠিন টার্গেটটা সহজ বানিয়ে জিতল স্বাগতিকরা। অধিনায়ক আসালঙ্কা ৭১ বলে ৭৭ ও নিশান মাদুস্কা ৫৪ বলে ৬৯ রান করেন। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ২১ বলে ৩০ রান করেন।

এই হার বিফলেই যায় শেরফান রাদারফোর্ডের ৭৪ রানের হার না মানা ইনিংস। বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ।