চলতি বিশ্বকাপেই ভারতের টি২০ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। দ্রুতই কোহলির উত্তরসুরি নির্বাচন করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য আজ মঙ্গলবার রোহিত শর্মাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারত।

১৭ নভেম্বর শুরু হবে টি২০ সিরিজ। এই সিরিজে বিশ্রামে থাকবেন কোহলি, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। ডাক পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, হার্শাল প্যাটেল ও আবেশ খান। রাহুল চাহার ও বরুণ চক্রবর্তী বাদ পড়েছেন।

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহঅধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, ঋষভ পন্ত, ইষাণ কিষাণ (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।