জার্মান বুন্দেসলিগায় দ্রুততম ৫০ গোল করার রেকর্ড গড়লেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেন। শুক্রবার রাতে তার হ্যাটট্রিকে ভর করে অগসবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ তিন গোলের মধ্য দিয়ে তিনি জার্মান লিগে দ্রুততম সময়ে ৫০ গোল পূর্ণ করলেন। ৪৩ ম্যাচে ৫০ গোল করে রেকর্ড গড়লেন কেন। ৫০ ম্যাচে ৫০ গোল করে আগের রেকর্ডটি ছিল বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ডের, যিনি এখন ম্যানসিটিতে খেলেন। বিবিসি