বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স জাতীয় দলের সাবেক তারকা উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি অবসর নিয়েছেন। হাঁটুর চোটের কারণে সিরি-এ ক্লাব সালেরনিতানার সঙ্গে চুক্তি বাতিল করেছেন ৩৯ বছর বয়সী রিবেরি। বায়ার্ন মিউনিখে খেলেই তিনি বেশি আলোতে ছিলেন। বাভারিয়ানদের হয়ে ৪২৫ ম্যাচে ১২৪ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন আরো ১৮২ গোলে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও নয়টি বুন্দেসলিগা জিতেছেন বায়ার্নের হয়ে। বিবিসি