বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত। রানের বিচারে এটিই ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।

ভারতের দেয়া ৫১৫ রানের বিশাল টার্গেট নিয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিন ৪ উইকেটে ১৩৯ রান নিয়ে ব্যাট করতে নেমে ভারতের জয় খুব বেশি বিলম্বিত করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন জুটির সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১-০’তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।