১৩ রানে নেদারল্যান্ডসের কাছে হেরে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। আজ রোববার সকালের এই ‘অঘটন’ বাংলাদেশের সামনে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

এখন পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের শেষ চারে চলে যাবে টাইগাররা।

সকালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।

ব্যাট হাতে মাঠে নেমে নেদারল্যান্ডস ১৫৯ রান করে। এ লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা পুরো ইনিংস খেলে ১৪৫ রান সংগ্রহ করে। এ সময় তারা ৮ উইকেট হারায়।

দক্ষিণ আফ্রিকার বিদায়ের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের সেমিফাইনাল।

অন্যদিকে আজ পরের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে মাঠে নামছে তারা।