বিশ্বের শীর্ষ
র্যাংকধারী স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে অবশেষে অলিম্পিক টেনিসের স্বর্ণ জিতলেন
নোভাক জোকোভিচ। আজ রোলাঁ গারোঁয় অনুষ্ঠিত ছেলেদের এককের ফাইনালে বর্তমান ফ্রেঞ্চ ওপেন
ও উইম্বলডন চ্যাম্পিয়নকে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে হারান জোকোভিচ।
২৪ বারের গ্র্যান্ডস্লাম
শিরোপাজয়ী জোকোভিচের কাছে টেনিসের সম্ভাব্য সব শিরোপাই ধরে দেয়। শুধু অধরা ছিল অলিম্পিক
স্বর্ণ। অবশেষে প্যারিসে সেই সাফল্যও পেলেন এবং ক্যারিয়ারের গোধুলিলগ্নে।
ইতিহাসের পঞ্চম
খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন স্লাম’ (সবকটি গ্র্যান্ড ও অলিম্পিক স্বর্ণ) জয়ের কীর্তি গড়লেন
জোকোভিচ। তিনি ছাড়া এই কীর্তি আছে রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, আন্দ্রে আগাসি ও
স্টেফি গ্রাফের।
দুই মাস আগে
হাঁটুর ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন খেলা হয়নি ৩৭ বছর বয়সী জোকোভিচের। তার হাঁটুতে অস্ত্রোপচার
করাতে হয়। ফিট হয়ে সেই রোলাঁ গারোঁয় জিতেছেন অলিম্পিক স্বর্ণ।










