ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য এক যুগেরও বেশি সময় ধরে চলছে। এর মধ্যেই গতবার ফিফার বর্ষসেরা হয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। এ বছরের বর্ষসেরা ফুটবলার জন্য ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এবারো প্রত্যাশিতভাবে বর্ষসেরার লড়াইয়ে আছেন মেসি-রোনালদো। তাদের সঙ্গে আছেন লেভানদোভস্কি ও নেইমার জুনিয়রও।

ফিফা দ্য বেস্ট বাছাইয়ের জন্য ১১ জনের তালিকায় যারা আছেন- লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবের্ত লেভানদোভস্কি, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং ব্রট হালান্ড, কেভিন ডি ব্রুইনে, কারিম বেনজেমা, নেইমার জুনিয়র, জর্জিনিয়ো ও এনগোলো কন্তে। 

বর্ষসেরা কোচের তালিকায় আছেন ইতালিকে ইউরোর শিরোপা জেতানো রবার্তো মানচিনি। সাতজনের তালিকায় আরও আছেন আর্জেন্টিনাকে ২৮ বছর পর শিরোপা জেতানো লিওনেল স্ক্যালোনি ও চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া টমাস টুখেল।

বর্ষসেরা গোলকিপারের দৌড়ে আছেন- ব্রাজিলের আলিসন বেকার, ইতালির জিয়ানলুইজি দোনারুম্মা, ফ্রান্সের এদুয়ার্দ মেন্ডি, জার্মানির ম্যানুয়েল নয়্যার ও ডেনকার্মের ক্যাসপার স্মিচেল।

ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী। সে জন্য ভোট নেওয়া হবে চার বিভাগে। ফিফার অন্তর্ভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং সমর্থন্ডভোটে তাদের অবদান সমান ২৫ শতাংশ করে। এ চারের যোগফলেই বিজয়ের হাসিতে হাসবেন একজন।

ভোট চলবে ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। প্রতিটি বিভাগ থেকে আবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে জানুয়ারির শুরুতে। বিজয়ী ঘোষণা করা হবে আগামী ১৭ জানুয়ারি। পুরস্কার অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি ফিফার সদর দফতর জুরিখে।