চলতি বছর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরে পরপর দুদিন দুটি রেকর্ড গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবের আজম। লাহোরে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। রেকর্ডে উজ্জীবিত এ ব্যাটার গতকাল তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৭ বলে ৬৮ রান করে ৪ উইকেটে জিতিয়েছেন পাকিস্তান। স্বাগতিকরা তিন ম্যাচের সিরিজ জিতল ২-১-এ। এ পথে গড়েছেন আরেকটি রেকর্ড। টি-টোয়েন্টিতে এদিন ৪০তম পঞ্চশোর্ধ্ব ইনিংস খেলেন বাবর। তিনি টপকে যান বিরাট কোহলিকে (৩৯টি)।

কোহলির সতীর্থ রোহিত শর্মা ৩৭টি পঞ্চশোর্ধ্ব ইনিংস খেলে তিনে অবস্থান করছেন। কোহলি ও রোহিত দুজনই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ১৫তম ওভারে দলীয় ৯৫ রানে সপ্তম উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে করবিন বশ ২৩ বলে ৩০ রান করে প্রোটিয়াদের ১৩৯ রানের পুঁজি এনে দেন। এছাড়া রিজা হেনড্রিকস ৩৪ ও ডনোভাব ফেরেইরা ২৯ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ২৬ রানে তিনটি এবং উসমান তারিক ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে বাবরের ফিফটিতে জয় পাকিস্তান। এছাড়া সালমান আগা ২৬ বলে ৩৩ রান করেন।