বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এশিয়া কাপ শেষ হয়ে গেল বাংলাদেশ দলের ওপেনার নাজমুল হোসেন শান্তর। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দুই ম্যাচে যথাক্রমে ৮৯ ও ১০৪ রানের ইনিংস খেলে শান্ত চলতি আসরে সর্বোচ্চ রানের মালিক।

বিসিবি জানায়, গত রোববার আফগানিস্তান ম্যাচে সেঞ্চুরি করার পথে বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। টিম ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, দ্রুত রিহ্যাব শুরু করতে হবে বলে তিনি আর এশিয়া কাপের অংশ থাকছেন না।