একদিকে কভিড সংক্রমণ অন্যদিকে বয়কট বর্জনের ডাক। নানান আলোচনার মধ্য দিয়ে আজ পর্দা উঠছে শীতকালীন অলিম্পিক ২০২২ এর।

২৪তম আসরটি অনুষ্ঠিত হচ্ছে চীনের রাজধানী বেইজিংয়ে। আজ শুক্রবার থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রনে এরইমধ্যে বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৫টি ডিসিপ্লিন ও সাতটি স্পোর্টসে মোট ১০৯টি ইভেন্টে  অংশগ্রহণ করছে প্রতিযোগীরা। ৯১টি দেশের ২ হাজার ৮৭১ জন অ্যাথলেট এই আসরে নিজেদের পারফরম্যান্স দেখাবে। যেখানে ১ হাজার ৫৮১ জন পুরুষ ও ১ হাজার ২৯০ জন্য নারী অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা চীনের প্রসিডেন্ট শি জিনপিং। ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকও হয়েছিল বেইজিংয়ে।