গ্রীষ্মকালীন দলবদলের শেষদিন শুক্রবার রাতে চেলসি ছেড়ে আর্সেনালে নাম লেখালেন ইংলিশ ফরোওয়ার্ড রহিম স্টার্লিং। এক মৌসুমের জন্য ধার চুক্তিতে গানারদের দলে যোগ দিলেন ২৯ বছর বয়সী খেলোয়াড়। চেলসি কোচ এনজো মারেসকার পরিকল্পনায় না থাকার বার্তা পেয়ে তিনি নতুন ক্লাব খুঁজতে থাকেন। আর্সেনালে নাম লেখানোর পর স্টার্লিং বলেন, ‘অভাবনীয় অনুভূতি। আমি রোমাঞ্চিত। সবকিছুর বিচারে মনে হচ্ছে, এখানে আমি মানিয়ে নিতে পারব দারুণভাবে। আমি অনেক খুশি।’ বিবিসি