শ্বাসরুদ্ধকর ম্যাচে সাকিব আল হাসানের বরিশাল ফরচুনকে হারিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ট্রফি ঘরে তুলেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫২ রানের টার্গেট দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানের জন্য শিরোপা হাতছাড়া হয় সোহান-শান্তদের।
আজ শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অষ্টম বিপিএল শিরোপা নির্ধারনী ম্যাচটি শুরু হয়। আগে ব্যাট করতে নেমে কুমিল্লার সুনিল নারিন শুরু করেন ঝড়ো ব্যাটিং। মাত্র ২৩ বলে ৫৭ রান করেছিলেন তিনি। বল হাতেও সফল এ বোলার নেন দুটি উইকেট।
ফাইনাল ম্যাচে নারিনের সঙ্গে ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি লিটন। তাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। ইনিংসের ষষ্ট ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন নারিন। তার উইকেট হারিয়ে গতি হারায় বরিশাল। দলীয় ৭৩ রানে যাত্রা থামে মাহমুদুল হাসান জয়ের।
জয়ের ফেরার পর বরিশালের স্কোরে যোগ হয় ১০ রান। এ সময় আউট হন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। দলীয় ৯৪ রানে ব্রাভোর বলে উইকেট বিলিয়ে দেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ভিক্টোরিয়ান্সের বিপদ বাড়ে আরিফুলের বিদায়ে। ১১তম ওভারে আরিফুলকে বোল্ড করেন মুজিব উর রেহমান।
৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়া কুমিল্লাকে খেলায় ফেরাতে আসেন ইংল্যান্ড তারকা মঈন আলী। পেসার আবু হায়দার রনিকে নিয়ে শেষ পর্যন্ত লড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। শেষ ওভারের প্রথম বলে দুর্ভাগ্যক্রমে রান আউটে কাটা পড়েন মঈন।
রনি ফেরেন ১৯ রানে। শহিদুলকেও আউট করেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে কুমিল্লা। ২৭ রানে ২ উইকেট নেন বরিশালের স্পিনার মুজিব উর রেহমান। ৩১ রানে ২ উইকেট শফিকুল ইসলামের। ১টি করে উইকেট সাকিব ও ব্রাভোর।
লক্ষ্য তাড়া করে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বরিশালের। প্রথমেই আউট হন ইনফর্ম মুনিম শাহরিয়ার। অবশ্য, ব্যাট হাতে দুর্বার প্রতিরোধ গরে তোলেন সৈকত। ওপেনার ক্রিস গেইল এ সময় অনেকটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলেন।
পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৫১ রান তোলে বরিশাল। সৈকত তুলে নেন টুর্নামেন্টের নিজের প্রথম ফিফটি। ২৬ বলে অর্ধশতক পূর্ণ হয় তার। পরে তানভীরের বলে ইমরুলে কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
সৈকত ফেরার পর ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন গেইল। দলের ১৩তম ওভারে তার উইকেট নেন নারিন। এরপর ব্যাটিংয়ে আসেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দারুণ এক ক্যাচে তাকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজ। নুরুল হাসান সোহান রান আউটে কাটা পড়েন ১৪ রানে। সুবিধা করতে পারেন ব্রাভো আর নাজমুল হোসেন শান্তও।
উইকেট হারানো বরিশালের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১০ রান। জয় বন্দরে নোঙর ভেড়াতে বরিশালের দরকার ছিল ৩ রান। কিন্তু শেষ ওভারের শেষ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন মুজিব উর রেহমান।
বিপিএল’র আট মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন ট্রফি জিতল কুমিল্লা। এর আগে ২০১৫ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় শিরোপা জিতেছিল ফ্রাঞ্চাইজিটি।
সাকিবের বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন ইমরুলের কুমিল্লা
শ্বাসরুদ্ধকর ম্যাচে সাকিব আল হাসানের বরিশাল ফরচুনকে হারিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ট্রফি ঘরে তুলেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫২ রানের টার্গেট দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানের জন্য শিরোপা হাতছাড়া হয় সোহান-শান্তদের।










