আবুধাবিতে আজ টি২০ বিশ্বকাপ ম্যাচে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে জস হ্যাজেলউডকে লং-অন অঞ্চল দিয়ে বিশাল ছক্কা মারেন ক্রিস গেইল। পরের ওভারের প্রথম বলে প্যাট কামিন্সকে আরেকটি ছক্কা মারেন লং-অন অঞ্চল দিয়ে। নামের পাশে ৮ বলে ১৫ রান!
আগেই
বিদায়
নিশ্চিত
হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেকটা মরা এই ম্যাচে ব্যাটে ঝড় তুললেন গেইল। স্বভাবতই দর্শকরা আজ দারুণ উপভোগের প্রত্যাশাই করছিলেন। কিন্তু এরপর আর এগোলো না গেইল-বিনোদন। কামিন্সের পরের বলেই বড় শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে যান এই বামহাতি ব্যাটার।
ছোট্ট
কিন্তু
বিনোদনে
ভরপুর
এই ইনিংসের সমাপ্তিতে বেশ হতাশ দেখাল গেইলকে। যদিও মাঠ ছেড়ে বাইরে সতীর্থদের কাছাকাছি পৌঁছে মুখে চওড়া হাসি বেরিয়ে এলো তার। সতীর্থরা আলিঙ্গনে বাঁধলেন এই সুপারস্টারকে। তখনই দর্শকরা বুঝলেন, এটাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেইলের শেষ ইনিংস ছিল। এরপর তিনি ব্যাট উঁচিয়ে গ্যালারিতে দর্শক অভিবাদনের জবাবও দিলেন। দর্শকও উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাল।
ক্যারিয়ারের শেষ ইনিংস হিসেবে ৯ বলে ২ বিশাল ছক্কায় ১৫ রান মন্দ নয় হয়তো। মেরুন জার্সিতে মোট ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেইল; এতে ২৮.১১ গড়ে ও ১৩৭.৩১ স্ট্রাইট রেটে ১ হাজার ৮৮৪ রান করেছেন তিনি। স্পিন বলে উইকেট নিয়েছেন ১৯টি।
ঘরোয়া
ও আন্তর্জাতিক মিলে, টি২০ ম্যাচ খেলেছেন ৪৫২টি; যাতে রান করেছেন ১৪ হাজারেরও বেশি, সেঞ্চুরি করেছেন ২২টি, আর হাফ সেঞ্চুরি ৮৭টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান সুপার লিগ, বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ—বিশ্বব্যাপী যত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক
টি২০ লিগ হয়েছে সর্বত্রই গেইল ছিলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত নাম। মারকাটারি ব্যাটিংয়ে জন্য ৪২ বছর বয়সেও তাকে দলে নিতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে এবারের বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যারিয়ারের ইতি টানলেন এই ‘এন্টারটেইনার’।
বলাবাহুল্য, আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়াইন ব্রাভোরও এটি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। জাতীয় দলের হয়ে শেষ ইনিংসে তিনি করেছেন ১২ বলে ১০ রান। হ্যাজেলউডের বলে তিনি ক্যাচ দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে।
সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ৭ উইকেটে ১৫৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড। ৩১ বলে ৪ বাউন্ডারি ১ ছক্কায় তিনি এ রান করেন। এছাড়া এভিন লুইস ২৯ ও শিমরন হেটমায়ের ২৭ রান করেন।










