প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রশংসায় ভাসছেন করিম বেনজেমা। তাকে বিশ্বের সেরা ৯ নম্বর খেলোয়াড় বলেও অভিহিত করেছেন পেরেজ। কোচ কার্লো আনচেলত্তিও ভীষণ পছন্দ করেন ফরাসি ফরোয়ার্ডকে। রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়ার আর এক বছর বাকি। যদিও ক্লাবের পরিচালকরা আশ্বস্ত করতে চান, বার্নাব্যুতে আরো দুই বছর থাকবেন ৩৪ বছর বয়সী বেনজেমা।
আর্সেনালে ফাবিও ভিয়েরা: মিডফিল্ডার ফাবিও ভিয়েরাকে ৪০ মিলিয়ন ইউরোয় (৩৪.২ মিলিয়ন পাউন্ড) আর্সেনালের কাছে বিক্রিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো।
লিডসে মার্ক রোকা: বায়ার্ন থেকে মিডফিল্ডার মার্ক রোকাকে কিনল লিডস ইউনাইটেড। ফি লাগছে ১০ মিলিয়ন পাউন্ড। শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষা শেষে চুক্তি সম্পন্ন হয়।
লিভারপুলে রামসে: ১৮ বছর বয়সী রাইটব্যাক ক্যালভিন রামসেকে লিভারপুলের কাছে বিক্রি করছে এবারডিন। খেলোয়াড়টির ফি ৪৫ লাখ পাউন্ড। চুক্তিতে ৩০ লাখ পারফরম্যান্স বোনাসের শর্ত থাকছে। আর ভবিষ্যতে খেলোয়াড়টিকে বিক্রি করলে ২০ শতাংশ পাবে এবারডিন।
ব্রাইটনে এনসিকো: প্যারাগুইয়ান ফরোয়ার্ড হুলিও এনসিকোকে দলভুক্ত করেছে ব্রাইটন। লিবার্তাদ আসুনসিয়ন থেকে তাকে কিনতে খরচ পড়েছে ৯৫ লাখ পাউন্ড। বিবিসি ও মার্কা









