বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান।
এর আগে গতকাল বৃহস্পতিবার শেষ অনুশীলন ও সংবাদ সম্মেলনসহ ট্রফি তুলে ধরার ফটোসেশনে ছিলেন না সাকিব। ছিলেন না হোটেলেও। এর মধ্যেই টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে করেন বিজ্ঞাপনের শুটিং।
সাকিবের এমন কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয় প্রশ্নবিদ্ধ হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর তার কভিড-১৯’র পরীক্ষা করানো হয়। সুখবর হলো, নেগেটিভ ফলাফল এসেছে সাকিবের। তাই ফাইনালে মাঠে নামতে কোনো বাধাই ছিল না তার।
সাকিবের দল ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সুরক্ষা বলয় ভেঙে বাইরে গেলেও করোনা পরীক্ষায় যেহেতু নেগেটিভ এসেছেন, তাই ফাইনালে সাকিবকে নিয়েই নেমেছে বরিশাল।
বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নেমেছে সাকিববাহিনী।
ফাইনাল খেলছেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান।










