রাওয়ালপিন্ডিতে আজ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে
বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের
কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বেলা ৩টায় টস করে দুই দল।
টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে নাজমুল হোসেনের দল। পাকিস্তান দুই দিন আগে এ ম্যাচের একাদশ ঘোষণা করলেও বাংলাদেশের একাদশ জানা গেছে টসের পর।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক),
মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান,
শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক),
বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম
শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।










